বাঘ নাই বনে শিয়াল রাজা বাজারে বাজা তোরা বাজনা বাজা... এই নীতিতে চলছে দেশ আহা বেশ বেশ, ক্ষমতায় লাগছে সুপার গ্লো কিছুতেই হচ্ছে না কাজ; আন্দোলন স্লো, নির্বিচারে মরছে মানুষ, তোমার বুকে মাগো জ্বলছে আগুন, পুড়ছে বাড়ি, ভাঙ্গছে গাড়ি, সুপ্ত জনতা এবার তো জাগো... ভোটবিহীন জয়ে জয় ঝংকার কেনরে জনতা ছাড়িস না হুংকার; বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত প্রার্থী খরচাপাতি সব পকেটে; সুবিধাটা বাড়তি। মূল্যহীন হলেও নামের আগে বসবে সাবেক এমপি বুঝে না মূর্খ জনতা জামাত বিম্পি। কেমন দেশের কেমন মানুষ খুঁজে পায় না দোষীর দোষ, স্বার্থপর জনতা বুঝে না শঠতা দেশ ভেঙ্গে খান খান অন্তর হর পল আনচান; ক্ষোভের আগুন জ্বলে প্রাণে জাগে না কেউ মাতৃভুমির টানে; ঘুমিয়ে আর থেকো না জনতা এক হও; শক্তিই একতা; ত্যাগ কর সব ক্ষমতার লোভ প্রকাশিলাম আজ আমার কলমি ক্ষোভ।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
বিজ্ঞপ্তি
“ ” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ , থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।